তাজা খবর
বিজ্ঞাপন

জুমার নামাজ শেষে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন

Nayem Hasan Nirob Sirajganj ৪৬ দিন আগে | ০৬:২৭ PM

জুমার নামাজ শেষে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন

মিনার আলম আকাশ, রাজশাহী :

 

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন শুক্রবার (৩১ জুলাই) নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদ ও হাফেজিয়া ক্বারিয়ানা কওমি মাদ্রাসায় পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি হাফেজিয়া ক্বারিয়ানা কওমি মাদ্রাসার নির্মাণাধীন আবাসিক ভবনের কাজ পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

এ সময় সংশ্লিষ্টদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং দ্রুত ও মানসম্মতভাবে কাজ শেষ করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরে প্রশাসক মাহফুজুর রহমান রিটন আসাম কলোনি বউবাজার রবের মোড়সংলগ্ন বিভিন্ন সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। এলাকাবাসীর চলাচল সহজ করা, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ