নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহিদ *পাভেল হাসান রাব্বি*র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর কবর জিয়ারত এবং শহিদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় ছাত্রশক্তি, মতলব দক্ষিণ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
কবর জিয়ারত শেষে শহিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর নেতৃবৃন্দ শহিদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং এই আত্মত্যাগকে জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে বলে আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন:
– *জনাব তাহমিদ হাসান*
আহ্বায়ক, জাতীয় ছাত্রশক্তি মতলব দক্ষিণ উপজেলা
– *শাফিন আহমেদ*
যুগ্ম সদস্য সচিব, জাতীয় ছাত্রশক্তি মতলব দক্ষিণ উপজেলা
– *খলিলুর রহমান*
সংগঠক, জাতীয় ছাত্রশক্তি মতলব দক্ষিণ উপজেলা
নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদরা আমাদের প্রেরণা। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে। শহিদ পরিবারের পাশে জাতীয় ছাত্রশক্তি সবসময় থাকবে।