তাজা খবর
বিজ্ঞাপন

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী।

ডেস্ক রিপোর্ট :

 

ঢাকাঃ জুলাই অভ্যুত্থানে শহীদদের মধ্যে যাঁরা এখনো গেজেটভুক্ত হননি, তাঁদের দ্রুত তালিকাভুক্ত করার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি। একই সঙ্গে শহীদদের কবর স্থায়ীভাবে সংরক্ষণ ও পাকাকরণের উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

 

বিজ্ঞাপন

আজ বুধবার যাত্রাবাড়ী এলাকায় জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

 

ইশরাক হোসেন বলেন, সফরসূচি অনুযায়ী পাঁচটি শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা থাকলেও পরে আরও দুটি পরিবারের সন্ধান পাওয়া যায়। এর মধ্যে এক শহীদ পরিবার এখনও গেজেটভুক্ত হননি জেনে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

 

প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদনে প্রায় ১,৪০০ শহীদ এবং সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রকৃত সংখ্যা প্রায় ২,০০০ হতে পারে বলে উল্লেখ করা হয়। তবে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ৮৪৩ জনকে গেজেটভুক্ত করতে পেরেছে। তিনি অভিযোগ করে বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের অবহেলা ও অনিয়মের কারণে দুই বছর পর এসে শহীদদের সংখ্যা নির্ধারণ ও কবর সংরঞ্চলে জটিলতা তৈরি হয়েছে।

 

বিজ্ঞাপন

যাত্রাবাড়ীর মাতুয়াইল কবরস্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেখানে ১৭ জন শহীদকে দা-ফন করা হলেও কবরগুলো এখনো স্থায়ী বা পাকা করা হয়নি। এসব কবর দ্রুততম সময়ে স্থায়ীভাবে সংরক্ষণের ব্যবস্থা নেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

 

ভুয়া বা জাল কাগজপত্র দিয়ে গেজেটভুক্ত হওয়ার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী জানান, তদন্তের ভিত্তিতে ফ্যাসিবাদের ব্যানারে থাকা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জড়িত ১২টি ভুয়া গেজেট ইতিমধ্যে বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

 

তিনি স্পষ্ট করে বলেন, “প্রতারণার মাধ্যমে গেজেটভুক্ত হওয়ার চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী ৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। রাষ্ট্রকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ