টংগীবাড়ীতে ১২০ পিস ইয়-াবাসহ তিনজন গ্রেপ্তার
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে মা-দকবিরোধী অভিযান চালিয়ে ১২০ পিস ইয়-াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) টংগীবাড়ী থানার একটি বিশেষ টিম মা-দকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার দক্ষিণ পাইকপাড়া ছাপড়া মসজিদ সংলগ্ন মাসুম বেপারীর বসতবাড়ির উঠান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দক্ষিণ পাইকপাড়া এলাকার নুরুল হক বেপারীর ছেলে মাসুম বেপারী (৪৭), খিলপাড়া এলাকার জয়নাল দেওয়ানের ছেলে আনিছুর রহমান দেওয়ান (৪৫) এবং গাইবান্ধার দাড়িয়াপুর এলাকার তোতা মিয়ার মেয়ে শারমিন বেগম (২৯)। শারমিন বর্তমানে নারায়ণগঞ্জের সৈয়দপুর পূর্ব-ালী কয়লাঘাট এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়-াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মা-দক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।