মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অটোভ্যান চুরি করতে দেখে ফেলায় বাশার গাজী নামে এক ভ্যানচালককে হত-্যার অভিযোগ উঠেছে।
হত-্যার পর ঘটনাটি আত্ম-হত-্যা হিসেবে দেখাতে তার মর-দেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে জড়িতরা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রাতে উপজেলার মামুদাদপুর এলাকায় নিজ বাড়িতে বাশার গাজীকে হত-্যা করা হয়। পরে তার মর-দেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে ঘটনাটি আত্ম-হত-্যা বলে প্রচারের চেষ্টা করা হয়।
ঘটনার তদন্তে নেমে পিবিআই তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে শামীম শেখ, রাজন ও কাউসার মোল্লা নামে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া অটোভ্যান-টিও উদ্ধার করা হয়।
পিবিআই জানায়, ভ্যান চুরির সময় বাশার গাজী চোরদের দেখে ফেলায় তাকে হত-্যা করা হয় বলে তদন্তে উঠে এসেছে। পরে হত-্যাকাণ্ডের আলামত ভিন্ন খাতে নিতে তার মর-দেহ ঝুলিয়ে রাখা হয়।
গ্রেপ্তার তিন আসামিকে আদালতে হাজির করা হলে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত-্যাকাণ্ডে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
এদিকে হত-্যাকাণ্ডের বিস্তারিত জানাজানি হলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।