তাজা খবর
বিজ্ঞাপন

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে প্রাণ গেল পর্যটকের।

Desk Editor ৩৫ দিন আগে | ১০:২০ AM

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে প্রাণ গেল পর্যটকের।

 

মেরাজ বিন আশকর তাহিরপুর প্রতিনিধি।

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে আলী আকবর খান (৭২) নামে এক পর্যটকের মৃত-্যু হয়েছে। গতকাল শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নি-হত আলী আকবর খান সিরাজগঞ্জ সদর উপজেলার মৃত আহম্মদ আলী খানের বড় ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর ঘাট থেকে ৩২ জন পর্যটক নিয়ে একটি হাউজবোট বৃহস্পতিবার রাত ১০টার দিকে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে যাত্রা করে।

 

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে হাউজবোটটি টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় পৌঁছে নোঙর করে। এ সময় হাউজবোটে থাকা পর্যটকেরা হাওরের পানিতে গোসল করতে নামেন।

 

গোসলের একপর্যায়ে আলী আকবর খান পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা পর্যটক ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ৩২ জন পর্যটক নিয়ে হাউজবোটটি টাঙ্গুয়ার হাওরে এসেছিল। ওয়াচ টাওয়ার এলাকায় গোসল করতে নেমে আলী আকবর খান পানিতে তলিয়ে যান। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

 

বিজ্ঞাপন

টাঙ্গুয়ার হাওরের মতো গভীর ও বিস্তীর্ণ জলাভূমিতে পর্যটকদের পানিতে নামার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ