তাজা খবর
বিজ্ঞাপন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির চাপায় নারীর দুই পা ভেঙে গুরুতর আহত

Liton mahmud 1 minute আগে | ০৮:৪৯ AM

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় এক অজ্ঞাত নারী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার উভয় পা ভেঙে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে যে, উপজেলার ষোলঘর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে রাস্তা পারাপারের সময় এক অজ্ঞাত নারী অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় গুরুতর আহত হয়েছেন।

সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, রাস্তা পারাপারের সময়ই দুর্ঘটনাটি ঘটে। তবে আহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, মহাসড়ক বা এক্সপ্রেসওয়ে পারাপারের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যেখানে ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস রয়েছে, সেখানে অবশ্যই সেগুলো ব্যবহার করে রাস্তা পার হওয়া উচিত।

এদিকে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ঘাতক গাড়িটিকে শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণে কাজ চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ