তাজা খবর
বিজ্ঞাপন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘ-র্ষ, আহত ৯

Liton mahmud 2 hours আগে | ১০:০০ AM

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়েছে একটি মাইক্রোবাস। এতে মাইক্রোবাসের চালকসহ ৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকে পড়েন।

শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টা ১৮ মিনিটে শ্রীনগর ফেরিঘাট এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আধুনিক উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে গাড়িতে আটকে পড়া চালকসহ আহতদের উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, ইতালি প্রবাসী রাসেল মাতব্বরকে বিমানবন্দর থেকে স্বজনরা রিসিভ করে মাদারীপুরের নিজ বাড়িতে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—রুম্পা খাতুন (৩৫), মিম আক্তার (১৮), খাদিজা আক্তার (১৮), ইতালি প্রবাসী রাসেল মাতব্বর (৩০), সিরাজ মাতব্বর (৭০), রনি মাতব্বর (২৮), মেহেদী (৩৫), মাইক্রোবাস চালক মো. ইব্রাহিম (৩৬) ও আল-আমিন (৩০)।

আহতদের মধ্যে প্রথম সাতজনের বাড়ি মাদারীপুর সদর উপজেলার বলসা এলাকায়। চালক ইব্রাহিমের বাড়ি ঢাকার খিলগাঁওয়ের গোরান এলাকায়। আল-আমিনের বাড়ি ময়মনসিংহে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার কারণ ও আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ