তাজা খবর
বিজ্ঞাপন

“তাহিরপুরে ফ্রি চক্ষু ক্যাম্পেইন, অপারেশনের জন্য নির্বাচিত ২০ রোগী”

Desk Editor 5 hours আগে | ০৬:০৬ PM

“তাহিরপুরে ফ্রি চক্ষু ক্যাম্পেইন, অপারেশনের জন্য নির্বাচিত ২০ রোগী”

 

মেরাজ বিন আশার:
তাহিরপুর। সুনামগঞ্জ

 

বিজ্ঞাপন

“CARAVAN OF MERCY” এর স্পন্সরে এবং মুফতি আজিজুল হকের ব্যবস্থাপনায় তাহিরপুর উপজেলার মানিগাঁও মাদ্রাসা মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৬ নভেম্বর) দিনব্যাপী এ ক্যাম্পেইনে শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করেন চিকিৎসকরা। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসাসেবা নিতে ক্যাম্পেইনে উপস্থিত হন। চিকিৎসা কার্যক্রম শেষে রোগীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে প্রায় ২০ জনকে বিনামূল্যে চোখের অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।

বিজ্ঞাপন

 

নির্বাচিত রোগীদের আগামী ৮ নভেম্বর (রবিবার) সুনামগঞ্জের আধুনিক হসপিটালে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হবে। পাশাপাশি রোগীদের আসা-যাওয়া, থাকা-খাওয়া ও নাস্তাসহ যাবতীয় খরচও বহন করা হবে বিনামূল্যে।

 

বিজ্ঞাপন

আয়োজক সূত্রে জানা যায়, আর্থিক অসচ্ছলতার কারণে যারা চোখের চিকিৎসা ও অপারেশন করাতে পারছেন না, তাদের পাশে দাঁড়ানো এবং বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

আয়োজকরা জানান, ভবিষ্যতে এর চেয়েও বৃহৎ পরিসরে আরও বেশি মানুষের কল্যাণে মানবিক ও জনসেবামূলক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ