তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের সম্প্রসারিত ভবন উদ্বোধন

Liton mahmud 2 hours আগে | ০৮:১১ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি

জনসাধারণকে উন্নত ও মানসম্মত পুলিশি সেবা প্রদান এবং তদন্ত কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের সম্প্রসারিত অফিস ভবন উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সম্প্রসারিত ভবন-টির শুভ উদ্বোধন করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।

উদ্বোধনকালে পুলিশ সুপার বলেন, আধুনিক ও উন্নত অবকাঠামো পুলিশ সদস্যদের কর্মপরিবেশ উন্নয়নের পাশাপাশি জনগণকে দ্রুত, আন্তরিক ও কার্যকর পুলিশি সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংশ্লিষ্ট সবাইকে পেশাদারত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিজ্ঞাপন

পরে পুলিশ তদন্ত কেন্দ্রের কম্পাউন্ডে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন পুলিশ সুপার।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. ইমরান আহম্মেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ