স্টাফ রিপোর্টার,পঞ্চগড় :
” সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন ” এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস উৎযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও গণপূর্ত অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এতে পঞ্চগড় জেলা প্রশাসক মোসা: শুকুরিয়া পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার সিফাত -ই- রাব্বান, অতিরিক্ত জেলা প্রশাসক ইমাম রাজী টুলু, পঞ্চগড় জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: তৌহিদুজ্জামান, জেলা জামায়াতের আমির মো: ইকব-াল হোসাইন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেনসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুস্ঠিত হয়।