তাজা খবর
বিজ্ঞাপন

তাড়াশে কৃষকলীগ নেতা গ্রেফতার

সংগ্রহে: Oplus_16908288

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা শাখার কৃষকলীগের কৃষি পণ্য ও ফসল বিষয়ক সম্পাদক মো. দুলাল শেখ (৪২)কে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারুহাস বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুলাল শেখ বারুহাস ইউনিয়নের বারুহাস গ্রামের মৃত মোয়াজ্জেম শেখের ছেলে। তিনি তাড়াশ উপজেলা কৃষকলীগের কৃষি পণ্য ও ফসল বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, একটি মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন মামলায় এবং কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
গ্রেফতারের বিষয়ে জানতে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ