তাজা খবর
বিজ্ঞাপন

তাড়াশে গৃহবধূকে শ্লীল-তাহানির চেষ্টার অভিযোগ

সংগ্রহে: Oplus_16908288

সিরাজগঞ্জের তাড়াশে এক গৃহবধূকে শ্লীল-তাহানির চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল ওহাব (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী তাড়াশ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার বোয়ালিয়া গ্রামের হরিনামের দিঘি নামের একটি পুকুরের পশ্চিম পাশে অভিযোগকারী সাজেদা খাতুনের (৪৫) বসতবাড়ি। ওই পুকুরটি দেখাশোনা করেন একই গ্রামের মো. আব্দুল ওহাব।
অভিযোগকারী সাজেদা খাতুন জানান, ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে তিনি পুকুরপাড়ে আব্দুল ওহাবকে দেখতে পান। এ সময় মাছের খাবার রাখার ঘরে পলিথিন আছে কি না জানতে চাইলে আব্দুল ওহাব ঘরের ভেতরে পলিথিন থাকার কথা জানান।
অভিযোগে বলা হয়, সাজেদা খাতুন পলিথিন নিতে ঘরের ভেতরে প্রবেশ করলে আব্দুল ওহাবও সেখানে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি পেছন থেকে সাজেদা খাতুনকে জড়িয়ে ধরে মাটিতে ফেলে দেন এবং শ্লীল-তাহানির চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে ঘর থেকে বের হয়ে আসেন তিনি।
পরে বিষয়টি প্রতিবেশী মোছা. ফিরোজা খাতুনসহ স্থানীয়দের জানান সাজেদা খাতুন। এরপর তিনি বাদী হয়ে আব্দুল ওহাবের বিরুদ্ধে তাড়াশ থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বলেন, ❝সাজেদা খাতুন নামে একজন লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ