তাজা খবর
বিজ্ঞাপন

তাড়াশে চুরির অভিযোগে ৩ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চুরির মামলার এজাহারনামীয় তিনজনকে স্থানীয় জনতার সহায়তায় আটক করেছে তাড়াশ থানা পুলিশ।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুলাই, ২০২৫ তারিখে তাড়াশ থানায় পেনাল কোডের ১৮৬০ সনের ৩৭৯ ধারায় একটি চুরির মামলা রুজু হয় (এফআইআর নম্বর- ৭, জিআর নম্বর- ৮৭)।

মামলা দায়েরের পর থেকেই পুলিশ আসামিদের গ্রেফতারে তৎপরতা চালিয়ে আসছিল।
​এরই ধারাবাহিকতায় ২০ জুলাই তাড়াশ পশ্চিম বাঁধ এলাকা থেকে স্থানীয় জনতা সন্দেহভাজন ও এজাহারনামীয় ওই তিন আসামীকে আটক করে।

পরে খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের হেফাজতে নেয়।

বিজ্ঞাপন

​আটককৃত ব্যক্তিরা হলেন: ১. মোঃ মফিজ উদ্দিনের ছেলে মোঃ রুবেল (২২), মোঃ জহুরুল ইসলামের ছেলে ২. মোঃ আব্দুল মানিক (২২),
ইসমাইল হোসেনের ছেলে ৩. মোঃ খলিলুর রহমান

​পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আটককৃতদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চুরি হওয়া মালামাল উদ্ধার এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ