সিরাজগঞ্জের তাড়াশে এক প্রতিবন্ধী তরুণীকে ধর-্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল সালাম (জতি) (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সাখাওয়াত হোসেন তাড়াশ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বারুহাস পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৫টার দিকে ভুক্তভোগীর বাড়ির পাশে পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল সালাম (জতি) একই গ্রামের মৃত আকবর কেরানীর ছেলে।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।