তাজা খবর
বিজ্ঞাপন

তাড়াশে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী পদের মৌখিক পরীক্ষা শুরু

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সরকারি ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’-এর জন্য তথ্য সংগ্রহকারী পদের মৌখিক পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদে চূড়ান্তভাবে নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য উপজেলার মোট ৮১৮ জন চাকরিপ্রার্থী এই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

​পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবান্ধব উদ্যোগ। এই কর্মসূচির মূল ভিত্তি হলো সঠিক তথ্য সংগ্রহ। তাই তথ্য সংগ্রহকারী পদে তাড়াহুড়ো বা কোনো ধরনের অনির্ভরশীলতার সুযোগ নেই। সম্পূর্ণ মেধা, স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতেই উপযুক্ত প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা তদবির বরদাস্ত করা হবে না।

​তিনি আরও জানান, চাকরিপ্রার্থীদের মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে, যাতে প্রকৃত ও যোগ্য প্রার্থীরা এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত হতে পারেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ