তাজা খবর
বিজ্ঞাপন

তাড়াশে মা-দক সেবনকালে আলামিন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা ​

সিরাজগঞ্জের তাড়াশে মা-দক সেবন করার সময় মো. আলামিন হোসেন নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে জেলা মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা প্রদান করা হয়।

​ডিএনসি সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় মা-দকবিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে জেলা মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। অভিযান চলাকালে তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের চাঁদপুর গ্রামের আমজাদ আলীর ছোট ছেলে আলামিন হোসেনকে মা-দক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

​আটকের পরপরই ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাড়াশ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। আদালত মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দোষী সাব্যস্ত করে অভিযুক্ত আলামিন হোসেনকে নির্দিষ্ট মেয়াদের সাজা প্রদান করেন।

​এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বলেন, “মা-দকের বিরুদ্ধে বর্তমান প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। যুবসমাজকে মা-দকের গ্রাস থেকে রক্ষা করতে এবং সমাজকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মা-দকের সাথে যারাই জড়িত থাকবে, কাউকেই ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

​প্রশাসনের এমন কঠোর ও সময়োপযোগী পদক্ষেপে এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ