সিরাজগঞ্জের তাড়াশে ঐতিহাসিক তাড়াশ শাহী জামে মসজিদ থেকে চুরি হওয়া ৬টি ফ্যান মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন তরুণকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—তাড়াশ পৌর শহরের পূর্ব পাড়া এলাকার শফিকুল ইসলামের সৈকত হোসেন (১৮), মো রফিকুল ইসলাম সুমন (১৯), মো জাহিদ আলী (১৭), ।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি তাড়াশ শাহী জামে মসজিদে দুর্বৃত্তরা প্রবেশ করে কৌশলে ৬টি ফ্যান চুরি করে নিয়ে যায়। মসজিদ কমিটির অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে মাঠে নামে তাড়াশ থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং স্থানীয় সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া ফ্যানগুলো উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে উল্লিখিত তিনজনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান,পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের পুলিশ টিম মাঠে নামে এবং মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া ফ্যানগুলো উদ্ধার করতে সক্ষম হই। এ ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেফতার করে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, অপরাধের বিরুদ্ধে তাড়াশ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় স্থানীয় মুসল্লী ও এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে চুরির মাল উদ্ধার ও আসামিদের গ্রেফতার করায় তাড়াশ থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।