তাজা খবর
বিজ্ঞাপন

তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

অভিযানে তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্রীরা অংশগ্রহণ করেন। এ সময় কলেজ প্রাঙ্গণ ও আশপাশের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
ডেঙ্গুর বিস্তার রোধে বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাফর ইকব-ালের তত্ত্বাবধানে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেওয়া শিক্ষক, কর্মচারী ও ছাত্রীরা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সামাজিকভাবে সচেতনতা তৈরির প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ