ত্রাণ বিতরণ করতে গিয়ে জাতীয় পার্টির নেতার বাড়িতে ভোজন নাহিদ,হাসনাতরা
খবর টিভি ডেস্ক
১৪ দিন আগে | ০২:২১ AM
বাঁশখালীতে ত্রাণ বিতরণ করতে গিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরীর বাড়িতে উঠেছিলেন নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহসহ এনসিপির নেতারা
সেখানে তারা খাবার খান এবং রাত্রিযাপন করেন।
মাহমুদুল ইসলাম চৌধুরী ১৯৭৯ সালে বিএনপি থেকে একবার এবং পরবর্তীতে জাতীয় পার্টি থেকে আরও দুইবারসহ মোট তিন দফা বাঁশখালীর সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম মেয়র।
মজার বিষয় হচ্ছে, এনসিপি নেতারা যে উনার বাড়িতে উঠবেন সেটা মাহমুদুল ইসলাম চৌধুরী নিজেও জানতেন না।
আবার এটা যে মাহমুদুল ইসলাম চৌধুরীর বাড়ি কিংবা তিনি যে জাতীয় পার্টির বড় নেতা সেটা জানতেন না এনসিপি নেতারা।
মূলত নাহিদ-হাসনাতরা মাহমুদুল ইসলাম চৌধুরীর ভাই আমেরিকা প্রবাসী রায়হানুল ইসলাম চৌধুরীর আমন্ত্রণে এই বাড়িতে গিয়েছিলেন। রায়হান যুক্তরাষ্ট্র ভিত্তিক পরিবেশবাদী সংগঠন ‘কোল ফ্রি ওয়ার্ল্ড’ এর নির্বাহী পরিচালক।
তাদের বাড়িটি আবার ছয় ভাইয়ের যৌথ পরিবারের। থাকা-খাওয়ার বিষয়টি দেখভাল করেন তাদের বড় ভাই অলিউল ইসলাম চৌধুরী শুক্কু মিয়ার ছেলে রহিমুল এহসান চৌধুরী মিঠু।