তাজা খবর
বিজ্ঞাপন

ত্রিভুজ প্রেমের জেরে জব্বার হত-্যা, শ্রীপুর থেকে ঘাতক মন্টু গ্রেপ্তার

Liton mahmud ৪ দিন আগে | ০৪:৪৩ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগরে চাঞ্চল্যকর আব্দুল জব্বার হত-্যা মামলার প্রধান আসামি মো. মন্টু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় তিন সপ্তাহ পর গাজীপুরের শ্রীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পুলিশ জানায়, নি-হত আব্দুল জব্বার বাংলাদেশ সচিব-ালয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। এলাকায় চলাফেরার সুবাদে মন্টুর স্ত্রী রুবিনা বেগমের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দুই বছর আগে মন্টু, তার স্ত্রী রুবিনা ও জব্বার শ্রীনগর থানার পশ্চিম খৈয়াগাঁও এলাকায় একটি বাড়িতে কেয়ারটেকার হিসেবে বসবাস শুরু করেন।

বিজ্ঞাপন

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় ছয় মাস আগে রুবিনা বেগম গোপনে জব্বারকে বিয়ে করেন এবং তাকে নিজের ভাই পরিচয়ে ওই বাড়িতে বসবাস করান। বিষয়টি জানতে পেরে মন্টুর সঙ্গে জব্বারের বিরোধ তৈরি হয়। একপর্যায়ে রুবিনা মন্টুকে ডিভোর্স দিয়ে জব্বারকে নিয়ে অন্যত্র বসবাস শুরু করেন।

এরই জেরে গত ১৬ আগস্ট সকাল আনুমানিক ৭টার দিকে মন্টু জব্বারের বাসায় গিয়ে তার সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে জব্বারকে কুপ-িয়ে গুরুতর জখম করে পালিয়ে যান বলে অভিযোগ পুলিশের। পরে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ৮টা ৫০ মিনিটে জব্বারের মৃত-্যু হয়।

এ ঘটনায় নি-হতের স্ত্রী মিনারা আক্তার বাদী হয়ে মো. মন্টুসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে শ্রীনগর থানায় হত-্যা মামলা করেন। মামলাটি শ্রীনগর থানার মামলা নম্বর ৩১(০৮)২৬।

বিজ্ঞাপন

মামলার পর পুলিশ সুপার মুন্সীগঞ্জ মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল আসামিকে গ্রেপ্তারে মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

পুলিশ জানায়, মন্টুর পৈতৃক বাড়ি শ্রীনগরে হলেও সেখানে তার কোনো আপনজন বসবাস করেন না। তার চার বোনের মধ্যে একজন গাজীপুরের কোনাবাড়ীতে বসবাস করেন। তথ্য-প্রযুক্তি ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে পুলিশ জানতে পারে, মন্টু তার বোন জমিলার আশ্রয়ে রয়েছেন।

পরে অভিযান চালিয়ে গত ৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ট্যাংরা বাজার এলাকা থেকে মন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার মন্টু মিয়া (৫৫) ঢাকার লালবাগ থানাধীন ৮ নম্বর কাশ্মেরী টোলা লেনের মৃত স্বপন মোল্লার ছেলে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ