সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে তানিয়া খাতুন (২২) নামের এক গৃহবধূকে গত রাতে নির্মমভাবে হত-্যার অভিযোগ উঠেছে তার স্বামী মো. শাহপরানের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই ঘাতক স্বামী পলাতক রয়েছেন।
নি-হত তানিয়া খাতুন বিষমডাঙ্গা গ্রামের সোরহাব আলীর মেয়ে। অভিযুক্ত স্বামী শাহপরানের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায়।
তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন এবং গত ৫ বছর ধরে তাদের সংসার জীবন চলছিল।
এলাকাবাসী ও নি-হতের পরিবার সূত্রে জানা যায়, গত ৫ বছর আগে তানিয়া ও শাহপরানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শাহপরান ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে থাকতেন। তবে গত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কোনো এক বিষয় নিয়ে বিরোধ বা কলহের জেরে এ হত-্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে। রাতের কোনো একসময়ে তানিয়াকে নির্মমভাবে হত-্যা করে ঘাতক স্বামী শাহপরান দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নি-হতের মর-দেহ উদ্ধার করে।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নি-হতের মর-দেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবেই ধারণা করা হচ্ছে এটি একটি হত-্যাকাণ্ড। নি-হতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মর-দেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত-্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক স্বামী শাহপরানকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।