দিন যতই যাচ্ছে তীব্র হচ্ছে মুক্তাগাছায় জ্ব-ালানী তেল ও গ্যাস সংকট।
ময়মনসিংহের মুক্তাগাছায় দিন দিন তীব্র আকার ধারণ করছে জ্ব-ালানী তেল ও গ্যাস সংকট। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহন চালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে, অকটেন ও পেট্রোলের সরবরাহ কমে গেছে। অনেক পাম্পে দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত জ্ব-ালানী না পেয়ে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের।
অভিযোগ রয়েছে খোলা বাজারে অকটেন ও পেট্রোল ২ শত থেকে ২৫০ টাকা করে বিক্রি হচ্ছে যার কারণে বিপাকে পড়েছেন মটরসাইকেল চালকরা।
অন্যদিকে, জ্ব-ালানী তেলের সংকটের কারণে পরিবহন খাতে বিরূপ প্রভাব পড়েছে। সিএনজি, অটোরিকশা ও বাস চালকরা সময়মতো তেল না পেয়ে যাত্রী পরিবহনে সমস্যায় পড়ছেন। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে এবং ভাড়া বেড়ে যাওয়ার অভিযোগও উঠেছে।
এদিকে, ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মুক্তাগাছার সাধারণ জনগণ।