তাজা খবর
বিজ্ঞাপন

নওগাঁর পোরশায় ১০ কেজি গাঁ/জাসহ তিন মা-দক কারবারি গ্রেপ্তার।

Desk Editor ৪০ দিন আগে | ০৮:০৩ PM

নওগাঁর পোরশায় ১০ কেজি গাঁ/জাসহ তিন মা-দক কারবারি গ্রেপ্তার।

 

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:

 

নওগাঁর পোরশায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ মা-দকবিরোধী অভিযানে ১০ কেজি গা-ঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল পোরশা থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

 

বিজ্ঞাপন

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইগাছী-আড্ডা সড়কের পাশে জনৈক মজিদের আমবাগানের সামনে কয়েকজন মা-দক বিক্রির জন্য অবস্থান করছে বলে জানতে পারে অভিযানিক দল। পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করে। এ সময় তাদের আটক করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের আক্তারুলের ছেলে সৈয়বুর (২৬), তোহুরুলের ছেলে আব্দুল্লাহ ওরফে পল-াশ (২২) এবং তারাপুর পোড়াপাড়া গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে দেলোয়ার (২২)।

বিজ্ঞাপন

 

পরে তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের চটের বস্তা তল্ল-াশি করে পাঁচটি পোটলায় মোট ১০ কেজি গা-ঁজা উদ্ধার ও জব্দ করা হয়। এর মধ্যে খাকি কচ টেপে মোড়ানো দুটি পোটলায় ২ কেজি ৯০০ গ্রাম করে মোট ৫ কেজি ৮০০ গ্রাম এবং নীল পলিথিনে মোড়ানো তিন-টি পোটলায় ১ কেজি ৪০০ গ্রাম করে মোট ৪ কেজি ২০০ গ্রাম গা-ঁজা ছিল।

 

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানায়, তারা পরস্পরের যোগসাজশে চাঁপাইনবাবগঞ্জ থেকে সিএনজিযোগে গা-ঁজা নিয়ে এসে ওই আমবাগানের সামনে বিক্রির জন্য অবস্থান করছিল।

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সৈয়বুর ও আব্দুল্লাহ ওরফে পল-াশের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মা-দক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

 

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পোরশা থানায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মা-দকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নওগাঁ জেলা পুলিশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ