নবীগঞ্জে মা-দকবিরোধী অভিযান: তিন মামলায় কারাদণ্ড ও অর্থদণ্ড
মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ, হবিগঞ্জঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার অভয়নগর এলাকায় মা-দকবিরোধী অভিযান পরিচালনা করে তিন-টি মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে অভয়নগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিরুদ্ধ দেব রায়। অভিযানে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় তিন-টি মামলা দায়ের করা হয়।
অভিযানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রথম মামলায় একজনকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৩ মাসের কারাদণ্ড, দ্বিতীয় মামলায় একজনকে ২০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের কারাদণ্ড এবং তৃতীয় মামলায় একজনকে ২০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযান প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিরুদ্ধ দেব রায় বলেন, মা-দকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। মা-দক নির্মূলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মা-দকবিরোধী সচেতনতা বাড়াতেও প্রশাসন কাজ করছে। সমাজকে মা-দকমুক্ত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।