তাজা খবর
বিজ্ঞাপন

নারী নির্-যাতন রোধ ও আইনি সহায়তায় সচেতনতা বাড়াতে তাড়াশে পুলিশের বিশেষ সভা

সিরাজগঞ্জের তাড়াশ থানায় বাংলাদেশ পুলিশ ও ইউএনএফপিএ (UNFPA)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন ‘PREVAIL’ প্রকল্পের আওতায় পুলিশ নারী হেল্প ডেস্ক ও জেন্ডার ভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধ বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​সভায় মূলত নারীদের আইনি সেবা প্রাপ্তি সহজলভ্য করা এবং সমাজে সব ধরনের নারী নির্-যাতন রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

​সভায় যেসব বিষয়ে আলোচনা করা হয়:
​পুলিশ নারী হেল্প ডেস্ক: নারীরা থানায় এসে যাতে কোনো প্রকার সংকোচ বা দ্বিধা ছাড়াই নারী পুলিশ কর্মকর্তাদের কাছে তাদের ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা খুলে বলতে পারেন এবং দ্রুত আইনি সহায়তা পেতে পারেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​জেন্ডার ভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধ: সমাজে নারী ও কন্যাশি-শুদের প্রতি সব ধরনের সহিংসতা, নির্-যাতন ও বৈষম্য রোধে সম্মিলিতভাবে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

বিজ্ঞাপন

​তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বক্তব্যে তিনি বলেন, “নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনি সহায়তা প্রাপ্তি সহজ করা এবং সমাজে জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধে বাংলাদেশ পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের প্রতিটি স্তর থেকে অপরাধ ও সহিংসতা দূর করতে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।

​সভা শেষে বক্তারা নারী ও শি-শুর সুরক্ষায় দলমত নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ