তাজা খবর
বিজ্ঞাপন

পঞ্চগড়ের আটোয়ারীতে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Abdur Rahim Panchagarh Sadar ৩০ দিন আগে | ০৫:৩৫ PM

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :

দৈনিক করতোয়া পত্রিকা ৫১ তম বছরে পদার্পণ উপলক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যদিয়ে দিন-টি উদযাপন করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেল আটোয়ারী প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে দৈনিক করতোয়ার আটোয়ারী উপজেলা প্রতিনিধি জিল্লুর হোসেন সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোযারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, সাবেক সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকিসহ প্রমুখ।

এসময় আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ নিতিশ চন্দ্র বর্মন,দপ্তর সম্পাদক শাহীন আহসান পিন্টু, মোঃ রাব্বু হক, নাজমুল হক, সালাম মোর্শেদী, শরীফ হোসেন চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ‘শুভ-শুভ-শুভ দিন, দৈনিক করতোয়ার জন্মদিন’ শ্লোগানে আনুষ্ঠানিকভাবে জন্মদিনের কেক কাটেন অতিথিগণ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ