জেলা প্রতিনিধি, পঞ্চগড় :
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রশিদুল, মোকলেছার ও ছালমার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩ টি পরিবারের নতুন ঘর নির্মাণের জন্য টিন, চাউল ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের মাঘই মুন্সিপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রশিদুল, মোকলেছার ও ছালমার বাড়িতে গিয়ে পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নওশাদ জমিরের নির্দেশক্রমে টিন,চাউল ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
ক্ষতিগ্রস্থ ৩ টি পরিবারের হাতে এসব সহায়তা তুলেদেন, পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মজিদ, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আদম সুফি, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, পঞ্চগড় জেলা কৃষক দলের আহ্বায়ক ও হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় বিএনপি,ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় জেলা কৃষক দলের আহবায়ক ও হাফিজাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন,পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার মুহাম্মদ নওশদ জমির অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সামান্যতম উপহার পাঠিয়েছেন। পরবর্তিতে আবার ও ক্ষতিগ্রস্থ ৩ টি পরিবারকে সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন।