তাজা খবর
বিজ্ঞাপন

পঞ্চগড়ে প্রীতি ফুটবল ম্যাচে পঞ্চগড় মুরগী হাটি দল ৪-২ গোলে তেঁতুলিয়া মুরগী হাটি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান

Abdur Rahim Panchagarh Sadar ৭ দিন আগে | ০৭:৩৮ PM

স্টাফ রিপোর্টার,পঞ্চগড় :
মা-দক কে না বলি, ক্রীড়াকে হ্যাঁ বলি, এই স্লোগান নিয়ে পঞ্চগড় শহরের খালপাড়া রাজনগর মাঠে প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বরে) বিকেলে পঞ্চগড় শহরের খালপাড়া রাজনগর মাঠে প্রীতি ফুটবল ম্যাচ খেলার আয়োজন করে পঞ্চগড় মুরগী হাটি কল্যাণ সমিতি।

আনুষ্ঠানিকভাবে প্রীতি ফুটবল ম্যাচ খেলার উদ্বোধন করেন, পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান।

বিজ্ঞাপন

এসময় নুর রাব্বী, ফায়েস,সুভনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

খেলায় পঞ্চগড় মুরগী হাটি দল বনাম তেঁতুলিয়া মুরগী হাটি দল অংশ নেন।

এসময় নারী-পুরুষ,শি-শুরা করতালি দিয়ে ও বাদ্যযন্ত্র বাজিয়ে খেলোয়াড়ের উৎসাহিত করতে থাকে।
খেলোয়াড়রা তাদের নৈপুণ্য খেলা উপহার দেন।

বিজ্ঞাপন

খেলায় পঞ্চগড় মুরগী হাটি দল ৪ – ২ গোলে তেঁতুলিয়া মুরগী হাটি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।

খেলা শেষে সন্ধ্যায় বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলেদেন, প্রধান অতিথি পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ