জেলা প্রতিনিধি, পঞ্চগড় :
পঞ্চগড়ে ব্যারিষ্টার মুহম্মদ জমির উদ্দীন সরকার এর মুত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা স্টেডিয়াম মাঠে মরহুম পরিবারের উদ্যােগে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে পানিসস্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, মরহুম ব্যারিষ্টার মুহম্মদ জমির উদ্দীন সরকারের জ্যেষ্ঠ পুত্র পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির, কনিষ্ঠ পুত্র ব্যারিষ্টার নওফল, পঞ্চগড় জেলা প্রশাসক মোসা: শুকরিয়া পারভীন, পুলিশ সুপার মো: আবু সাহিম, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহবায়ক এম এ মজিদ, এ্যাডভোকেট আদম সুফি, পিপি এ্যাডভেকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, উপস্থাপক ও ইসলামি মিডিয়া ব্যাক্তিত্ব হাফেজ মুফতি সাইফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সস্পাদক মাহফুজার রহমান বাবুসহ বিএনপির নেতা-কর্মী, সর্বস্তরের মানুষ ও আত্নীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।
পরে মরহুম ব্যারিষ্টার মুহম্মদ জমির উদ্দীন সরকার এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।