জেলা প্রতিনিধি: পঞ্চগড় :
পঞ্চগড় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের উদ্বোধনী খেলায় দেবীগঞ্জ উপজেলা দল ৪-৩ গোলে আটোয়ারী উপজেলা দলকে পরাজিত করেছে।
রোববার (৩০ আগষ্ট) বিকেল সাড়ে ৪ টায় পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের উদ্বোধন করা হয়েছে।
জাতীয় সংগিতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে ও বেলুন-পায়রা উড়িয়ে পঞ্চগড় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের উদ্বোধন করেছেন,রংপুর বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম।
এসম পঞ্চগড় জেলা প্রশাসক মোসা: শুকরিয়া পারভিন ,অতিরিক্ত পুলিশ সুপার মো: ফরহাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,জেলা জামায়াতের আমির মো: ইকব-াল হোসাইনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ উদ্বোধনী খেলায় দেবীগঞ্জ উপজেলা দল ও আটোয়ারী উপজেলা অংশ গ্রহণ করে।
খেলা চলাকালে পুরো মাঠে দর্শকদের করতালিতে খেলোয়াড়রা তাদের নৈপুণ্য খেলা উপহার দেন।
মাঠে বসে খেলা উপভোগ করেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সর্বস্তরের ফুটবল প্রেমিরা।
খেলায় দেবীগঞ্জ উপজেলা দল ৪ – ৩ গোলে আটোয়ারী উপজেলা দলকে পরাজিত করে।
পঞ্চগড় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পঞ্চগড়ে ৮ দল
টি দল অংশ নিয়েছে এবং আগামী ১২ সেপ্টেম্বর টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
আগামী ১ সেপ্টেম্বর বোদা পৌরসভা ও পঞ্চগড় সদর উপজেলা দল খেলায় মুখোমুখি হবে।
অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- পঞ্চগড় সদর উপজেলা, তেঁতুলিয়া উপজেলা,আটোয়ারী উপজেলা, বোদা উপজেলা, দেবীগঞ্জ উপজেলা,পঞ্চগড় পৌরসভা,বোদা পৌরসভা ও দেবীগঞ্জ পৌরসভা।