তাজা খবর
বিজ্ঞাপন

পঞ্চসারে সড়ক সিসি ঢালাই কাজ পরিদর্শন করলেন ইউনিয়ন প্রশাসক

Liton mahmud ৫১ দিন আগে | ১২:৩৫ PM

নিজস্ব প্রতিনিধি:,মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের ১নং ওয়ার্ডে চলমান সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের প্রশাসক এস এম আব্দুর রহমান।

বুধবার (২২ জুলাই) পঞ্চসার শ্মশান দুর্গামন্দির হতে দীপু দপ্তরীর বাড়ি পর্যন্ত রাস্তার সিসি ঢালাই কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রুহুল আমিন।

পরিদর্শনকালে নির্মাণকাজের মান ও অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন কর্মকর্তারা। এ সময় স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে রাস্তাটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের চলাচলে আরও সুবিধা হবে। কর্তৃপক্ষও কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ