তাজা খবর
বিজ্ঞাপন

পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ

দেশে চলমান বন্যা পরিস্থিতির মুখে শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত না করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ময়মনসিংহ। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে এইচএসসি-২৬ ব্যাচের হাজার হাজার সাধারণ শিক্ষার্থী ও অভিভাবক রাজপথে নেমে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা টাউন হল মোড়, মুসলিম গার্লস কলেজ মোড়, আনন্দমোহন কলেজ সংলগ্ন এলাকা এবং নগরীর প্রধান প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা তাদের ৪ দফা দাবি আদায়ের পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ এনে শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করেন।

শিক্ষার্থীদের ৪ দফা দাবি:

বিজ্ঞাপন

নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ  চলমান বন্যা পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত রেখে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও অনুকূলে আসার পর পরীক্ষা নিতে হবে।

প্রশ্নপত্রের যৌক্তিক মানদণ্ড প্রশ্নপত্রের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্যমূলক বা অযৌক্তিক মানদণ্ড চাপিয়ে দেওয়া যাবে না।

পুনঃপরীক্ষার সুযোগ বন্যার কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে, অতি দ্রুত তাদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় পুনরায় পরীক্ষা নিতে হবে।

বিজ্ঞাপন

মানসিক হয়রানি বন্ধ করা প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষা চাপিয়ে দিয়ে শিক্ষার্থীদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন বন্ধ করে সংশ্লিষ্ট নীতি-নির্ধারকদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দেশের বিশাল অঞ্চল যখন বন্যার পানিতে ভাসছে এবং যাতায়াত ব্যবস্থা বিপর্যস্ত, তখন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত অসংবেদনশীল ও অবাস্তব। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা। বিক্ষোভকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সাময়িক যানজট সৃষ্টি হলেও পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ছিল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ