তাজা খবর
বিজ্ঞাপন

পানিসম্পদ প্রতিমন্ত্রীর ভুয়া ভিডিও ছড়ানো অভিযোগে পঞ্চগড়ে সচেতন সনাতন ধর্মাবলম্বীদের সংবাদ সম্মেলন

Abdur Rahim Panchagarh Sadar 2 hours আগে | ০৩:৪৪ PM

জেলা প্রতিনিধি, পঞ্চগড় : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি,সনাতন সম্প্রদায়কে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে পঞ্চগড় জেলার সচেতন সনাতন ধর্মাবলম্বীরা।

শনিবার (১ আগস্ট) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে পঞ্চগড় জেলার সচেতন সনাতন ধর্মাবলম্বীরা।
সংবাদ সম্মেলনে দাবি করেন,সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করা হয়েছে।
এর মাধ্যমে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি সনাতনী সম্প্রদায়ের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ও পারস্পরিক আস্থার জায়গায় বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধি হরিস চন্দ্র রায়।

হরিস চন্দ্র রায় বলেন, গত কয়েক দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া ভিডিওটি সম্পূর্ণ বানোয়াট। এর মাধ্যমে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মহদয়কে ঘিরে বিভ্রান্তি তৈরি এবং সনাতনী সম্প্রদায়কে ইচ্ছাকৃতভাবে বিতর্কের মধ্যে টেনে আনার চেষ্টা হয়েছে।

বিজ্ঞাপন

হরিস চন্দ্র রায় বলেন, ফরহাদ হোসেন আজাদের সাথে সনাতনী সম্প্রদায়ের দীর্ঘদিনের আন্তরিক সম্পর্ক রয়েছে। বিভিন্ন সময়ে অসাম্প্রদায়িক অবস্থান ও সম্প্রীতির পক্ষে তার বক্তব্য দেশের বিভিন্ন স্থানে সনাতনী সমাজের প্রশংসা পেয়েছে।
সেই বিশ্বাসের জায়গায় আঘাত হানতেই একটি চক্র পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে তাদের অভিযোগ।

হরিস চন্দ্র রায আরও বলেন, আগের দিন এক সংবাদ সম্মেলনে রাহেমীন মারিয়া এলিন দাবি করেছেন, ভাইরাল ভিডিওতে দেখানো মুখটি তার হলেও বাস্তবে এমন কোনো ভিডিওর অস্তিত্ব নেই। তার ভাষ্য অনুযায়ী, ভিডিওটি কৃত্রিমভাবে তৈরি করে প্রচার করা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যম ও তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রকাশিত কিছু ভাষ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, কিছু প্রতিবেদনে ব্যবহৃত শব্দচয়ন সনাতনী সম্প্রদায়কে অপ্রয়োজনীয়ভাবে ইঙ্গিত করেছে,যা বিভ্রান্তির জন্ম দিতে পারে।
সংবাদ সম্মেলনে তারা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
একই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও কৃত্রিমভাবে তৈরি কোনো তথ্য বা ভিডিও প্রচারের আগে যথাযথ যাচাই-বাছাই করার আহ্বান জানান।

এসময় জেলার সকল সচেতন সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ