তাজা খবর
বিজ্ঞাপন

বগুড়ায় চোর সন্দেহে যুবককে রাতভর নির্-যাতনের অভিযোগ, পায়ের রগ কাটার পর হাসপাতালে মৃত-্যু

Desk Editor ১০ দিন আগে | ১২:০৫ PM

বগুড়ায় চোর সন্দেহে যুবককে রাতভর নির্-যাতনের অভিযোগ, পায়ের রগ কাটার পর হাসপাতালে মৃত-্যু

 

বগুড়া জেলা প্রতিনিধি:মোঃ আব্দুল আলীম

 

বিজ্ঞাপন

বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে চোর সন্দেহে এক যুবককে রাতভর নির্-যাতনের পর পায়ের রগ কেটে গুরুতর আহত অবস্থায় ইউনিয়ন পরিষদের সামনে ফেলে রাখার অভিযোগ উঠেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত-্যু হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যুবককে চোর সন্দেহে আটক করে রাতভর মা-রধর ও নির্-যাতনের অভিযোগ উঠেছে। একপর্যায়ে যুবকের পায়ের রগ কেটে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযোগ অনুযায়ী, রাতভর নির্-যাতনের পর গুরুতর আহত অবস্থায় ওই যুবককে নিশিন্দারা ইউনিয়ন পরিষদের সামনে ফেলে রেখে যাওয়া হয়। পরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

বিজ্ঞাপন

আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যুবকের মৃত-্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ