তাজা খবর
বিজ্ঞাপন

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে আলীকদমে ২০ অস্বচ্ছল নারীর হাতে সেলাই মেশিন

Desk Editor ২০ দিন আগে | ০৩:০৬ PM

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে আলীকদমে ২০ অস্বচ্ছল নারীর হাতে সেলাই মেশিন

 

নজরুল ইসলাম
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:

 

বিজ্ঞাপন

 

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

 

বিজ্ঞাপন

শনিবার (২২ আগস্ট) আলীকদম উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেন আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা।

বসুন্ধরা শুভ সংঘ আলীকদম উপজেলা কমিটির সভাপতি এস.এম. জিয়াউদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলীকদম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রিটন, চ্যানেল আইয়ের বান্দরবান জেলা প্রতিনিধি ও সমাজসেবক সাংবাদিক মো. ইসমাইল হাসান, শুভ সংঘের উপদেষ্টা ইয়ংলক ম্রো ও নুরুছাফা ভূঁইয়া বাবু, কালের কণ্ঠের সহসম্পাদক ও শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, আলীকদম থানার সাব-ইন্সপেক্টর ইয়ামিন আহমেদ এবং শুভ সংঘের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান রানা। এ সময় সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

বিজ্ঞাপন

বক্তারা বলেন, সমাজের অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভ সংঘ ও বসুন্ধরা গ্রুপের সহায়তায় সারাদেশে বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে বান্দরবানের আলীকদমসহ পাঁচটি উপজেলায় এ কার্যক্রম চলছে।

প্রধান অতিথি মো. সোহেল রানা বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে সেলাই মেশিনের সাহায্যে নারীরা আয় করতে পারবেন এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।

সেলাই মেশিন পাওয়া প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী চামুম ম্রো, শ্যামলী তঞ্চঙ্গ্যা, উপাইপ্রো মার্মা ও রুজিনা আক্তার বলেন, পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে পড়ালেখার খরচ চালাতে তাদের কষ্ট হয়। সেলাই মেশিনের মাধ্যমে আয় করে নিজেদের পড়ালেখার খরচের পাশাপাশি পরিবারকেও সহযোগিতা করতে পারবেন বলে তারা জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেন। পরে বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় উপদেষ্টা ও বিশিষ্ট লেখক-সাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা বই অতিথিদের উপহার দেওয়া হয়।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ