বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সের কমিশনিং ও ফেলোশিপ ডে উদ্যাপন।
ডেস্ক রিপোর্ট :
ঢাকা, ০৮ আগস্ট ২০২৬ (শনিবার): গত ০৭ আগষ্ট ২০২৬ তারিখে ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সেস ফাউন্ডেশন আয়োজিত ২য় বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্স-এর ৫৪তম কমিশনিং ও ফেলোশিপ ডে উদ্যাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামান্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান, এমপি এবং সম্মানিত অতিথি হিসেবে তিন বাহিনী প্রধান উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।