নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আজ ২রা সেপ্টেম্বর রোজ বুধবার বেলা ৩ ঘটিকায়
পুরানা পল্টন জামান টাওয়ারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী খালেদা জিয়ার অবদান’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য নাজিম উদ্দিন আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিও সার্জারি বিভাগের চেয়ারম্যান ও জিসপ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা. আসলাম হোসেন এবং আমজনতা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তারেক রহমান।
জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা স্মরণ করেন। একই সঙ্গে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের জন্য জিসপের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।