তাজা খবর
বিজ্ঞাপন

বিদেশফেরত যাত্রীকে ফেলে দুইটি পাসপোর্ট-লাগেজ নিয়ে চলে গেল বাস, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার।

Desk Editor 2 hours আগে | ০২:২১ PM

বিদেশফেরত যাত্রীকে ফেলে দুইটি পাসপোর্ট-লাগেজ নিয়ে চলে গেল বাস, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার।

 

ডেস্ক রিপোর্ট:

 

বিজ্ঞাপন

১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার রাতে দিনাজপুর বীরগঞ্জ থানাধীন দশমাইল নামক থেকে মোজাম্মেল নামে থেকে একজন বিদেশফেরত যাত্রী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তিনি সৌদিপ্রবাসী, গতকাল ঢাকা এয়ারপোর্টে নামার পর আব্দুল্লাপুর থেকে হানিফ পরিবহনের একটি বাসে ঠাকুরগাঁও যাওয়ার উদ্দেশ্যে রওনা করেন। দিনাজপুর জেলার দশমাইলে যাত্রী নেওয়ার জন্য বাসটি দাঁড়ালে সুপারভাইজারকে বলে তিনি ওয়াশরুমে যান। ওয়াশরুম থেকে ফিরে দেখেন বাসটি তাকে ফেলে চলে গিয়েছে। কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, হানিফ পরিবহণ বাসে তার দুইটি পার্সপোর্ট, একটি প্লেন টিকেট ও বিদেশ থেকে নিয়ে আসা মালামালসহ লাগেজ রয়েছে। ৯৯৯ তাৎক্ষণিকভাবে দিনাজপুর বীরগঞ্জ থানাকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল রুহুল আমিন এবং উদ্ধার তৎপরতার বিষয়টি তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপা-চার এসআই আব্দুল মান্নান।

 

সংবাদপ্রাপ্ত হয়ে দিনাজপুর বীরগঞ্জ থানার একটি টহল দল শহিদ মিনার মোড়ে চলন্ত বাসটি থামিয়ে সৌদি প্রবাসীর দুইটি পার্সপোর্ট এবং লাগেজসহ অন্যান্য মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে কলার থানায় উপস্থিত হলে তাকে বুঝিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ