তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন

Liton mahmud 1 hour আগে | ০৬:২৬ PM

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. ইরাদত এবং ঢাকা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিজ শারমীন আক্তার।

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, নার্সারি মালিক সমিতির সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলুন উড্ডয়নের মাধ্যমে বৃক্ষমেলা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর অতিথিরা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন বৃক্ষ স্টল পরিদর্শন করেন। এরপর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ সংরক্ষণের উদ্যোগ নয়, এটি একটি সামাজিক ও অর্থনৈতিক আন্দোলন। এ কর্মসূচির মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি সবুজ, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

বক্তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় শুধু বৃক্ষরোপণ করলেই হবে না; স্থানীয় ও উপযোগী প্রজাতির সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, নদী-খাল ও জলাভূমির পরিবেশগত ভারসাম্য বজায় রাখা এবং গ্রাম ও শহরে সবুজ পরিসর বৃদ্ধি নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সকলকে বেশি বেশি বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

শোকবার্তা

46 minutes আগে
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ