তাজা খবর
বিজ্ঞাপন

মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: অঙ্গীভূত আনসার সদস্য সারোয়ারকে সম্মানিত করলেন মহাপরিচালক

Nayem Hasan Nirob Sirajganj ৬ দিন আগে | ০৬:৩৭ PM

**মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: অঙ্গীভূত আনসার সদস্য সারোয়ারকে সম্মানিত করলেন মহাপরিচালক**

­

ডেস্ক রিপোর্ট

 

বিজ্ঞাপন

দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন ধরে নীরবে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে প্রশংসা অর্জন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্য সারোয়ার। নিজের উপার্জনের একটি অংশ অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করে তিনি মানবসেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সারোয়ার নিয়মিত অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান, পথশি-শুদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা, শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, মুমূর্ষু রোগীদের জন্য রক-্ত সংগ্রহে সহায়তা এবং যুবসমাজের মধ্যে মা-দকবিরোধী সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছেন। তার এসব জনকল্যাণমূলক কর্মকাণ্ড বিভিন্ন গণমাধ্যমে ইতিবাচকভাবে প্রকাশিত হয়েছে এবং সমাজের বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।

মানবিক মূল্যবোধসম্পন্ন এমন একজন সদস্যকে সম্মানিত করা এবং বাহিনীর অন্যান্য সদস্যদের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় আজ ২১ জুলাই ২০২৬ (মঙ্গলবার) দুপুর ১২:০০ ঘটিকায় সারোয়ারকে বাহিনীর সদর দপ্তরে আমন্ত্রণ জানান। এ সময় মহাপরিচালক মহোদয় তার পরিচালিত বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত অবগত হন এবং মানবকল্যাণে তার নিরলস অবদানের ভূয়সী প্রশংসা করেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে মহাপরিচালক মহোদয় সারোয়ারের মানবসেবামূলক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতেও মানবকল্যাণে নিবেদিত থেকে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং তার এ মহৎ উদ্যোগ অব্যাহত রাখতে উৎসাহ প্রদান করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশ্বাস করে, আইনশৃঙ্খলা রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়িত্ব পালনের মধ্য দিয়েই একজন সদস্যের প্রকৃত সেবার পরিচয় প্রতিফলিত হয়। অঙ্গীভূত আনসার সদস্য সারোয়ারের মানবিক কর্মকাণ্ড সেই আদর্শেরই একটি উজ্জ্বল উদাহরণ।

সারোয়ারের এই স্বীকৃতি বাহিনীর অন্যান্য সদস্যদেরও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে এবং মানবসেবাকে বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ মূল্যবোধ হিসেবে আরও সুসংহত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

#ansarvdp #dgansar #BangladeshAnsar #আনসার #ভিডিপি #মানবতা

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ