তাজা খবর
বিজ্ঞাপন

বিশ্ব জনসংখ্যা দিবস পালন আলোচনা সভা, সনদ ও ক্রেষ্ট প্রদান

Liton mahmud ১৫ দিন আগে | ১০:০৪ PM

গজারিয়া ( মুন্সিগঞ্জ)  প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান  অনুষ্ঠিত হয় । রবিবার ( ১২ জুলাই)  সকাল এগারোটায়  উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্টান অনুষ্টিত হয় ।  “তারুণ্যের আশা – আকাঙ্খা বাস্তবায়ন করি  আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”  এই স্লোগান নিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালন হয়। এতে সভাপতিত্ব করেন হামিদা মোস্তফা সহকারী কমিশনার (ভুমি)  গজারিয়া ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আজম উদ্দিন মাহমুদ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা । সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম পিন্টু মুক্তিযোদ্ব কমান্ডার , ডাঃ মোঃ তানজিদ আহমেদ, ডাঃ মোঃ রিগান মোল্লা, শাহীন আলম, প্রভাষক গজারিয়া কলিম উল্লাহ ডিগ্রি কলেজ , নজরুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক গজারিয়া প্রেসক্লাব , ফিরোজ মিয়া সাব ইন্সপেক্টর গজারিয়া থানাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ।

সঞ্চালনায় ছিলেন মোঃ অহিদুল আনোয়ার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। গজারিয়া । অনুষ্ঠান শেষে গজারিয়া উপজেলায় পরিবার পরিকল্পনায় ২০২৫– ২০২৬ সালের সেবার মান নিয়ে ভালো কাজের জন্য পরিবার পরিকল্পনা কার্যালয়ে পদবি অনুযায়ী ক্রেষ্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ।

বিজ্ঞাপন

 

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ