তাজা খবর
বিজ্ঞাপন

বীর প্রতাপ রায় জিপিএ-৫ পেয়ে চিপ ডিজাইনিং ইঞ্জিনিয়ার হতে আগ্রহী

Desk Editor ২৬ দিন আগে | ১১:৩১ PM

বীর প্রতাপ রায় জিপিএ-৫ পেয়ে চিপ ডিজাইনিং ইঞ্জিনিয়ার হতে আগ্রহী

সেলিম মাহবুব,ছাতকঃ

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে এক্স ক্যাডেট বীর প্রতাপ রায়। সে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করে।

 

বিজ্ঞাপন

বীর প্রতাপ রায় ছাতক পৌর শহরের মধ্যেবাজারের শিক্ষক পরিবারের সন্তান, সে ছাতক সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক ও বিএনসিসি ছাতক প্লাটুন পিইউও বিপ্লব রায় ও গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর মহিলা কলেজের সাবেক প্রভাষক, গৃহীনি লিপি রানী সাহা রায়ের পুত্র। সে দুই ভাইয়ের মধ্যে বড়।

 

বীর প্রতাপ রায় এ সাফল্যে তার পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও স্কুলসহ এলাকার মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা সূর্য দত্তের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেছেন।

বিজ্ঞাপন

 

উল্লেখ্য, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রতি বছরের ন্যায় এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এবারের ফলাফলেও প্রতিষ্ঠান-টি ২ টি গোল্ডেন ও ৭টি জিপিএ-৫ পেয়ে উপজেলা পর্যায়ে তাদের স্হান অক্ষুন্ন রেখেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ