তাজা খবর
বিজ্ঞাপন

ভিডিও ধারণ করে ব্ল্যা’ক’মে’ই’ল, ১৬ বছরের কিশোরীকে মাসের পর মাস নি’র্যা’ত’নে’র অভিযোগ ময়মনসিংহে

মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি:

ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের গোপালনগর গ্রামে এক ১৬ বছরের কিশোরীকে ব্ল্যাকমেইল করে টানা দুই মাস নির্-যাতনের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় দুই মাস আগে কিশোরীকে ফাঁদে ফেলে জোরপূর্বক ধর-্ষণ করা হয়। সেই সময় গোপনে মোবাইলে ভিডিও ধারণ করে রাখে অভিযুক্তরা। এরপর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে জুয়েল, মোঃ রাজন ও মোঃ হৃদয় নামের তিন যুবক পালাক্রমে কিশোরীটির ওপর নির্-যাতন চালায় বলে অভিযোগ।

লোকলজ্জা ও হুমকির ভয়ে মেয়েটি ও তার পরিবার বিষয়টি এতদিন কাউকে জানায়নি। একপর্যায়ে কিশোরী তাদের ডাকে সাড়া দেওয়া বন্ধ করলে অভিযুক্তরা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিও ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

গত রোববার অভিযুক্তদের মধ্যে জুয়েল মিয়াকে এলাকাবাসী আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকি দুই অভিযুক্ত মোঃ রাজন ও মোঃ হৃদয় এখনও পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

এই ঘটনায় ময়মনসিংহ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ