তাজা খবর
বিজ্ঞাপন

মনোহরদীতে, ১ ৫ বছরের স্কুল ছাত্রীর ব-াল্যবিবাহ বন্ধ, সহ সকল আয়োজন পন্ড করে দিয়েছেন 

Desk Editor ২২ দিন আগে | ০৫:৩৬ PM

মনোহরদীতে, ১ ৫ বছরের স্কুল ছাত্রীর ব-াল্যবিবাহ বন্ধ, সহ সকল আয়োজন পন্ড করে দিয়েছেন 

এসিল্যান্ড সজীব মিয়া,

 

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

বিজ্ঞাপন

 

নরসিংদীর মনোহরদীতে অভিযান চালিয়ে ১৫ বছর বয়সী এক নবম শ্রেণির ছাত্রীর ব-াল্যবিবাহ বন্ধ করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের লাখপুর পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

বিজ্ঞাপন

স্থানীয়ভাবে ব-াল্যবিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান প্রশাসনের কর্মকর্তারা। পরে কিশোরী সুমাইয়া (১৫), পিতা দুলাল মিয়া এবং চরমান্দালিয়া এলাকার রায়হান মিয়ার মধ্যে বিয়ের সব আনুষ্ঠানিকতা বন্ধ করে দেওয়া হয়।

 

এ সময় মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেওয়া হবে না মর্মে মেয়ের পরিবারের পক্ষ থেকে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি কিশোরীকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞাপন

 

অভিযানে মহিলা বিষয়ক কর্মকর্তা সহ স্টাফ ও মনোহরদী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনা করেন মো. সজিব মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, নরসিংদী।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ