তাজা খবর
বিজ্ঞাপন

মনোহরদীর নরেন্দ্রপুরে জু’য়া খেলার অভিযোগে ৫ জন গ্রে’প্তা’র, তাস ও নগদ টাকা জব্দ।

Desk Editor ১০ দিন আগে | ০৬:৫৩ AM

মনোহরদীর নরেন্দ্রপুরে জু’য়া খেলার অভিযোগে ৫ জন গ্রে’প্তা’র, তাস ও নগদ টাকা জব্দ।

 

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী নরসিংদী) প্রতিনিধি

 

নরসিংদীর মনোহরদী থানাধীন নরেন্দ্রপুর এলাকায় জুয়া খেলার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১০০টি তাস এবং নগদ ৬ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানাধীন লেবুতলা ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামে জুয়া খেলার তথ্য পাওয়া যায়। পরবর্তীতে ১৭ অক্টোবর ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ১২টা ০৫ মিনিটে রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ জয়নাল আবেদীনের নেতৃত্বে পুলিশের একটি দল উল্লিখিত স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে নজরুল ইসলাম (৪৫), কাশেম (৩৭), আলমগীর (৩৫), সোহেল (৩৬) ও মারফত আলী (৫৫)-কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাঁরা নরসিংদী জেলার মনোহরদী থানাধীন নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে তল্ল-াশি করে জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন ধরনের ১০০টি তাস এবং ১,০০০ টাকার একটি, ৫০০ টাকার ছয়টি, ২০০ টাকার দুটি, ১০০ টাকার ১০টি ও ৫০ টাকার ১৭টি নোটসহ সর্বমোট ৬,২৫০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া খেলার অভিযোগে ২০২৬ সালের জুয়া আইনের ১৫ ধারা এবং জুয়া পরিচালনার অভিযোগে একজনের বিরুদ্ধে একই আইনের ১৮ ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ উল্লেখ করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মনোহরদী থানায় এজাহার দায়ের করা

বিজ্ঞাপন

হয়েছে।
উল্লেখ্য, উল্লিখিত বিষয়গুলো এজাহারে বর্ণিত অভিযোগের ভিত্তিতে উপস্থাপিত।তাদের কে আদালতে প্রেরন করাহয়।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ