তাজা খবর
বিজ্ঞাপন

মনোহরদীর মনতলাতে, জমি নিয়ে বিরোধ: একাধিকবার মীমাংসার পরও হুমকি-হয়র-ানির অভিযোগ

Desk Editor ৪ দিন আগে | ০৩:৩৩ PM

মনোহরদীর মনতলাতে, জমি নিয়ে বিরোধ: একাধিকবার মীমাংসার পরও হুমকি-হয়র-ানির অভিযোগ

 

 

মোঃ তাজুল ইসলাম বাদল

বিজ্ঞাপন

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

 

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা ভাঙ্গি বাড়ি এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধামকি, গালিগালাজ, বাড়িতে প্রবেশের চেষ্টা এবং গাছপালা ও বাঁশঝাড় কেটে ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেহের আলী (৫০), পিতা-মৃত সফর আলী, রামপুর তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেছেন।

বিজ্ঞাপন

 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মেহের আলীর সঙ্গে একই গ্রামের কয়েকজনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসা করা হলেও বিরোধের অবসান হয়নি। বরং মীমাংসার পরও বিবাদীরা বিভিন্ন ধরনের হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও নানা ধরনের হয়র-ানি-অত্যাচার করে আসছেন বলে অভিযোগ করেছেন মেহের আলী। এ বিষয়ে বিবাদী পক্ষের সাথে মুঠু ফোনে কথা বলিলে তারা বলেন ঘঠনা মিথ্যা ও বানোয়াট মেহের আলী জমির সিমানা নির্ধারণ করাকে কেন্দ্র করে এসব মিথা বানোয়াট তথ্য পরিবেশন করে।

 

বিজ্ঞাপন

অভিযোগে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে— রুকন (৫৫), পিতা-মফর আলী; মোশাররফ (৩০), পিতা-মৃত সিরাজ উদ্দিন; রুহুল আমিন (৬০), পিতা-মৃত সফর আলী; মনোয়ারা বেগম (৩৫), স্বামী-রুকন; মানিক (৩০), পিতা-গিয়াস উদ্দিন; সালমা আক্তার (৪০), স্বামী-মোশাররফ; ইলিয়াস (২৮), পিতা-মৃত সিরাজ উদ্দিন এবং মিজান (৪০), পিতা-ইরা চান। অভিযোগে বলা হয়েছে, তাদের সবার বাড়ি মনতলা ভাঙ্গি বাড়ি এলাকায়।

 

অভিযোগকারী মেহের আলী দাবি করেন, জমি নিয়ে বিরোধের জের ধরে বিবাদীরা তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। পাশাপাশি বাড়িতে এসে গালিগালাজ ও নানাভাবে হয়র-ানি করার অভিযোগও করেন তিনি।

বিজ্ঞাপন

 

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে বিবাদীরা মেহের আলীর বাড়ির আশপাশে থাকা বিভিন্ন প্রজাতির গাছপালা ও বাঁশঝাড় কেটে ফেলেন। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয় নিয়ে উভয় পক্ষের বিজ্ঞ বর্তমানে এ বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান আছে

 

বিজ্ঞাপন

মেহের আলী বলেন, একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও প্রতিপক্ষের আচরণে পরিস্থিতির উন্নতি হয়নি। বরং মীমাংসার পরও হুমকি ও বিভিন্ন ধরনের অত্যাচার অব্যাহত রয়েছে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

 

এ ঘটনায় মেহের আলী রামপুর তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।রামপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ কাউসার হোসেন জানান অভিযোগ পেয়েছি ঘঠনা তদন্তে ব্যবস্থা গ্রহণ করা হইবে। বর্তমানে এ বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ