তাজা খবর
বিজ্ঞাপন

ময়মনসিংহে র‌্যাব১৪-এর ঝটিকা অভিযান চোরা-চালানের ভা”র”তী”য় ক”ম্ব”ল”স”হ কভার্ডভ্যান জব্দ

মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

 

ময়মনসিংহে গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় কম্বলবোঝাই একটি কভার্ডভ্যান জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে কভার্ডভ্যানের চালক।

র‌্যাব সূত্র জানায়, সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় কম্বলের একটি বড় চালান নিয়ে চোরাকারবারিরা দেশের ভেতরের দিকে যাচ্ছে এমন গোপন তথ্য পান র‌্যাব-১৪-এর সদস্যরা। ওই সংবাদের ভিত্তিতে আজ (৬ আগস্ট) র‌্যাব আভিযানিক দল নিয়ে ময়মনসিংহের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি ও টহল জোরদার করে।

বিজ্ঞাপন

একপর্যায়ে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর উপস্থিতি ও তৎপরতা বুঝতে পেরে চোরাকারবারিরা তাদের কম্বলভর্তি কভার্ডভ্যান-টি নিয়ে দ্রুত গতিতে চম্পট দেওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাবের টহল দল কভার্ডভ্যান-টির পিছু ধাওয়া করে। র‌্যাবের ধাওয়া খেয়ে পালানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে একপর্যায়ে কভার্ডভ্যান-টি পোড়াকান্দুলিয়া বাজারের খাদ্য গুদামের ভেতরের চত্বরে ঢুকিয়ে দেয়।

পরবর্তীতে র‌্যাবের উপস্থিতি নিশ্চিত হয়ে কভার্ডভ্যানের চালক সুযোগ বুঝে চাবি ফেলে রেখে কৌশল অবলম্বন করে দ্রুত সটকে পড়ে। এতে করে গাড়িটি ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। পরে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পরিত্যক্ত কভার্ডভ্যান-টিতে তল্ল-াশি চালানো হয়। তল্ল-াশিকালে যানের ভেতর থেকে বিপুল পরিমাণ অবৈধ ও চোরা-চালানের ভারতীয় কম্বল উদ্ধার ও জব্দ করা হয়।

আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সীমান্ত দিয়ে কর বা শুল্ক না দিয়ে অবৈধ উপায়ে এ বিপুল পরিমাণ কম্বল দেশে আনা হয়েছিল। এ ঘটনায় পালিয়ে যাওয়া চালকসহ চোরা-চালান চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি জব্দকৃত আলামত ও কভার্ডভ্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ