*মা-দক বিরোধী অভিযানে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা এলাকা হতে ৯ হাজার ৭৫০ পিস ইয়-াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৫ জন মা-দক কারবারি আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।*
চট্টগ্রাম প্রতিনিধি মোঃ জসিম
০১। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যাক্তি যাত্রীবেশে কক্সবাজার হতে মা-দকদ্রব্য ইয়-াবা ট্যাবলেটের একটি বড় চালান নিয়ে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার কেরানিহাট হয়ে সিএনজি যোগে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়ক দিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ জুলাই ২০২৬ ইং তারিখ আনুমানিক বিকাল ১৫২৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন উত্তর জোয়ারা সাকিনস্থ কাঞ্চন নগর বাদামতল বদল ফকিরহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজারগামী মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে গাড়ি তল্ল-াশি শুরু করে। চেকপোস্ট চলাকালীন সময়ে চট্টগ্রাম অভিমুখে আসা একটি সিএনজি গাড়ীকে থামানোর জন্য সিগন্যাল দিলে তাৎক্ষণিক সিএনজি গাড়ী থামিয়ে যাত্রীবেশে কয়েকজন কৌশলে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা অভিযুক্ত ১। মোঃ শাহ আলম (৩৬), পিতা- শামসুর আলম, সাং- দক্ষিণ চাটারা মৌলভী পাড়া, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ সেলিম (৪৫), পিতা-মৃত নুরুল কবির, সাং-কাগজী পাড়া, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম, ৩। সুপ্রীয়া গুপ্তা (৫৩), স্বামী- যদু রঞ্জন চৌধুরী, সাং-লাউয়ারখিল, থানা-পটিয়া, জেলা- চট্টগ্রাম, ৪। ছেনোয়ারা বেগম (৫৫), স্বামী আব্দুল আজিজ, সাং-হিবাতলি, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, ৫। ছফুরা বেগম (৫৫), স্বামী মোঃ ইব্রাহীম, সাং-২৮৬নং ফাসিয়াখালী মৌজাথানা থানা-লামা, জেলা- বান্দরবান’দের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে অভিযুক্তদের তল্ল-াশী করে প্রত্যেকের নিকট বিশেষ কৌশলে রক্ষিত স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১৯৫০ পিস করে মোট ৯,৭৫০ পিস অবৈধ মা-দকদ্রব্য ইয়-াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ২৯ লক্ষ ২৫ হাজার টাকা। গ্রেফতারকৃত অভিযুক্তদের কাছ থেকে আরও জানায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্ত এলাকা হতে স্বল্পমূল্যে অবৈধ মা-দকদ্রব্য ইয়-াবা ট্যাবলেট ক্রয় করে বেশি মুনাফা লাভের আশায় বিভিন্ন যানবাহনযোগে চট্টগ্রাম জেলা ও মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় মা-দকদ্রব্য ইয়-াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিল।
০২। গ্রেফতারকৃত অভিযুক্তদের ও উদ্ধারকৃত মা-দকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।