তাজা খবর
বিজ্ঞাপন

মাধবপুরে বিএনপি সভাপতির বিরুদ্ধে মামলা, ‘ভিত্তিহীন’ 

Najir Mia হবিগঞ্জ সদর ১২ দিন আগে | ১১:২৬ PM
সংগ্রহে: Oplus_16908288

মাধবপুরে বিএনপি সভাপতির বিরুদ্ধে মামলা, ‘ভিত্তিহীন’

 

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি ও ধর্মঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম কামালের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের ঘটনায় দলীয় নেতাকর্মী পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

 

আদালতের নির্দেশে শুক্রবার রাতে মাধবপুর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে মামলাটিকে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিকভাবে হয়র-ানিমূলক দাবি করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

 

বিজ্ঞাপন

উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ বলেন, রাজনৈতিকভাবে শামসুল ইসলাম কামালকে কোণঠাসা এবং তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি স্বার্থান্বেষী মহল এ মামলা করেছে। তিনি মামলাটির নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

 

যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির খান চৌধুরীর দাবি, একটি অসহায় পরিবারের জায়গা দখল ঠেকানো এবং জাল দলিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শামসুল ইসলাম কামালকে চাঁদাবাজির মামলায় জড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

 

অভিযোগ অস্বীকার করে শামসুল ইসলাম কামাল বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাকে রাজনৈতিকভাবে প্রতিহত ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এ মামলা করা হয়েছে।

 

বিজ্ঞাপন

তবে মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, আদালতের নির্দেশে মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ